মুছে গেছে সব আদরের ডাক পড়ে আছে শুধু বালি.. চাউনিতে শুধু দাগ পড়ে আছে জোনাকের কোল খালি
Wednesday, February 24, 2016
Monday, February 22, 2016
আমার ডান পা আর বা পায়ের ঠিক সংযোগস্থলে,
জমি আছে, উর্বর বিস্তৃত জমি..
আমি রোজ দেখি শয়ে শয়ে বিদেশী চোখ
খুঁটি পোঁতার অদম্য লালসা তাদের দৃষ্টিতে..
এসব পুংদন্ডের জারজ সন্তান
জমিক্ষিদে নিয়ে তেড়ে তেড়ে আসে..
আমি যদি ওদের শরীরে ঘৃণার ফলা দিয়ে
দেশভাগ করে দিই..
ধর্ষকের ধর্ষকামের দেশভাগ?
আমায় কি বলবে? দেশদ্রোহি বলবে?
বিকৃতির কোনো দেশ নেই..নরক আছে শুধু..
নরকদ্রোহীতা ইশ্বর ক্ষমা করেন..
এখানে কেউ ক্ষমা বোঝেনা..
সংঘাত বোঝে শুধু..
জমি আছে, উর্বর বিস্তৃত জমি..
আমি রোজ দেখি শয়ে শয়ে বিদেশী চোখ
খুঁটি পোঁতার অদম্য লালসা তাদের দৃষ্টিতে..
এসব পুংদন্ডের জারজ সন্তান
জমিক্ষিদে নিয়ে তেড়ে তেড়ে আসে..
আমি যদি ওদের শরীরে ঘৃণার ফলা দিয়ে
দেশভাগ করে দিই..
ধর্ষকের ধর্ষকামের দেশভাগ?
আমায় কি বলবে? দেশদ্রোহি বলবে?
বিকৃতির কোনো দেশ নেই..নরক আছে শুধু..
নরকদ্রোহীতা ইশ্বর ক্ষমা করেন..
এখানে কেউ ক্ষমা বোঝেনা..
সংঘাত বোঝে শুধু..
ওরা সব দেশদ্রোহীতার কথা বলে..
আমি আমার দেশটুকু জানি..
দ্রোহ জানিনা,ক্লেশ জানিনা..
আমার বাড়ি আমার দেশ,
রোজ বাথরুমে পাঁচমিনিট বেশী কাটানো নিয়ে
আমি গলা ফাটিয়ে ঝগড়া করি..
সেটাই কি দেশদ্রোহ!
আমার পড়াতে যাওয়ার ভীড় বাসটা
আমার দেশ..
আমি বসে থাকা আর দাঁড়িয়ে থাকা মানুষদের
দুটো আলাদা রাজ্য দেখতে পাই..
দাঁড়ানোবাসীরা সীটবাসিদের
জমিদখল করতে চায়..
ভালো জীবন, সুখের জীবন নিয়ে মারামারি,
আমিও সুযোগ মত পার্টি বদল করি..
দেশদ্রোহ করি?
আমার ভাষা আমার দেশ..
পেটের দায়ে রোজ দেশ থেকে সরে দাঁড়াই..
পেটের দাবী আন্তর্জাতিক..
জ্বলন্ত পেট দেশ বোঝেনা..
ভাত বোঝে শুধু..
দেশদ্রোহী হয়ে পড়ি...
বুকের গভীরে দেশ কাঁদে...
আমার ভালোবাসা আমার দেশ..
ভালোবাসা লিঙ্গ বর্ণ ধর্ম জ্ঞানহীন..
ওরা আইনি ধারার কথা বলে..
প্রেম অশিক্ষিত, বর্ণপরিচয়রোহিত..
তাকে কেউ কোনো স্কুলে
সংবিধান পড়তে পাঠায়নি কখনো..
সে বিদ্ৰোহ করে প্রিয় স্পৰ্শের তরে..
এতসব সত্বেও আমার মা আমায়
ঠিক বুকে টেনে নেয়..
আমার মা আমার দেশ...
তার জড়ায়ু আমার জন্মভূমি..
মায়ের সাথে অভিমান হয়, দ্রোহ হয়না..
তোমরা বরং অন্য কিছু বলো..
বলো রাষ্ট্রদোহী বলো..সত্য কথা বলো
রাষ্ট্রদোহীতার কথা বলো...
দেশদ্রোহ বলে কিছু হয়না..
মাতৃদ্রোহ বলে কিছু নেই..
ওরা সব অলীক কথা বলে..
আমি আমার দেশটুকু জানি..
দ্রোহ জানিনা,ক্লেশ জানিনা..
আমার বাড়ি আমার দেশ,
রোজ বাথরুমে পাঁচমিনিট বেশী কাটানো নিয়ে
আমি গলা ফাটিয়ে ঝগড়া করি..
সেটাই কি দেশদ্রোহ!
আমার পড়াতে যাওয়ার ভীড় বাসটা
আমার দেশ..
আমি বসে থাকা আর দাঁড়িয়ে থাকা মানুষদের
দুটো আলাদা রাজ্য দেখতে পাই..
দাঁড়ানোবাসীরা সীটবাসিদের
জমিদখল করতে চায়..
ভালো জীবন, সুখের জীবন নিয়ে মারামারি,
আমিও সুযোগ মত পার্টি বদল করি..
দেশদ্রোহ করি?
আমার ভাষা আমার দেশ..
পেটের দায়ে রোজ দেশ থেকে সরে দাঁড়াই..
পেটের দাবী আন্তর্জাতিক..
জ্বলন্ত পেট দেশ বোঝেনা..
ভাত বোঝে শুধু..
দেশদ্রোহী হয়ে পড়ি...
বুকের গভীরে দেশ কাঁদে...
আমার ভালোবাসা আমার দেশ..
ভালোবাসা লিঙ্গ বর্ণ ধর্ম জ্ঞানহীন..
ওরা আইনি ধারার কথা বলে..
প্রেম অশিক্ষিত, বর্ণপরিচয়রোহিত..
তাকে কেউ কোনো স্কুলে
সংবিধান পড়তে পাঠায়নি কখনো..
সে বিদ্ৰোহ করে প্রিয় স্পৰ্শের তরে..
এতসব সত্বেও আমার মা আমায়
ঠিক বুকে টেনে নেয়..
আমার মা আমার দেশ...
তার জড়ায়ু আমার জন্মভূমি..
মায়ের সাথে অভিমান হয়, দ্রোহ হয়না..
তোমরা বরং অন্য কিছু বলো..
বলো রাষ্ট্রদোহী বলো..সত্য কথা বলো
রাষ্ট্রদোহীতার কথা বলো...
দেশদ্রোহ বলে কিছু হয়না..
মাতৃদ্রোহ বলে কিছু নেই..
ওরা সব অলীক কথা বলে..
Saturday, February 20, 2016
যা কিছু নেই
রাতজাগা অসুখ,
এখন কোনো স্তব্ধতা নেই..
পাহাড় জেগে আছে..
বুকে কোনো অসাড়তা নেই...
রজঃস্বলা নদী,
নদীগর্ভে শীথিলতা নেই..
রেতঃস্রোত আছে,
স্রোতে কোনো মাদকতা নেই..
রাতজাগা মেঘ,
সুখী কোনো পেলবতা নেই..
ঘুমযোনী আছে,
ঘুমে কোনো নীরবতা নেই..
এখন কোনো স্তব্ধতা নেই..
পাহাড় জেগে আছে..
বুকে কোনো অসাড়তা নেই...
রজঃস্বলা নদী,
নদীগর্ভে শীথিলতা নেই..
রেতঃস্রোত আছে,
স্রোতে কোনো মাদকতা নেই..
রাতজাগা মেঘ,
সুখী কোনো পেলবতা নেই..
ঘুমযোনী আছে,
ঘুমে কোনো নীরবতা নেই..
Sunday, February 7, 2016
Dhumpan bishoyok
Jolonto cigerett amar prothom premika.
tar shorir jure aagun..
shei aagune ami jounogondi thont rakhi..
protiti shukhtaan shongomer cheyeo priyo
protita sporsho prothom chumur cheyeo garo
amar koishorke shei to ene diyechilo prothom pourush..
shob premer prithibitei to nishchit mrityu faand pata..
Sheshob prem to bari banay,
kobitay, cinemay,
kaaljoyi boi er patay..
tor r amar mritodeho akshathe pure jaak ak e aagune..
dujonei nithor, dujonei shada,
dujoneri sheshe chai..
shorgo tola thak purono chaidaane..
Manob prem charte pari,
dhumroprem theke shore darate parina..
tar shorir jure aagun..
shei aagune ami jounogondi thont rakhi..
protiti shukhtaan shongomer cheyeo priyo
protita sporsho prothom chumur cheyeo garo
amar koishorke shei to ene diyechilo prothom pourush..
shob premer prithibitei to nishchit mrityu faand pata..
Sheshob prem to bari banay,
kobitay, cinemay,
kaaljoyi boi er patay..
tor r amar mritodeho akshathe pure jaak ak e aagune..
dujonei nithor, dujonei shada,
dujoneri sheshe chai..
shorgo tola thak purono chaidaane..
Manob prem charte pari,
dhumroprem theke shore darate parina..
Subscribe to:
Comments (Atom)