Friday, March 9, 2018

অপেক্ষায় থাকি,
কখন তুমি নৈরাজ্যের স্বর্গ ভেদ করে, ফিরে আসবে ঘরে‌।

জীবনে প্রাচুর্য বলতে প্রেম।
তুমি এখন বান্ধবীদের হাত ধরে পড়ন্ত বিকেল।
অথবা ট্রাম লাইন পিছনে ফেলে, পোস্টার সাঁটা দেওল লিখন।
বলা তো যায়না কিছুই।

দেখছনা একের পর এক আকুতি।
মুঠোফোনের মুখ জুড়ে বয়ে চলেছে 'মিসড্ কল'।
কখন থেকে ডাক পাঠাচ্ছি তোমায়।
পাহাড় পাহাড় বুক পেরিয়ে,
কিছুই পৌঁছোচ্ছেনা তো কানে।

সস্তা শাড়ির আঁচল ঘুরে এল কোমড়।
ঢাল পেরোলেই জানি,
প্রতিদিনই ইতিউতি শক্ত হচ্ছো তুমি,
নোনা গন্ধে, মিষ্টি গন্ধে, স্বাদবদলের গন্ধে।

ধুয়ে রাখলাম চাল, বেঁধে নিলাম চুলও।
ছাড়ানো আলুর গায়ে ফুটছে,
মুসুরির ডালগুলো
টগবগিয়ে, পাংশু কড়াই জলে।

মাপছো শরীর হাজার কোটি,
ছাইয়ের পসরা সাজানো ফুটপাথ এ।
এদিকে তাকাও, শোনো,
ঘর তবু ঘরই থাকে।

Saturday, March 3, 2018

শব্দতৃষা নিয়ে
আমি  বসে থাকি,
মুহূৰ্তের কাছে..
যে মুহূর্তে কোনো ক্ষিদে নেই,
কোনো চাওয়া নেই, কোনো দাবী নেই..
কোনো ক্ষীণ শরীর নেই,
কোনো দ্ৰুত সঙ্গম নেই,
কোনো ব্যস্ত চুম্বন নেই..
যে মুহূৰ্তের
শুধু আকুতি আছে,
স্পৰ্শকাতর শব্দ আছে,
প্রকাশস্পৃহা আছে..
ব্রহ্মান্ডের  সেই সকল
মুহূর্তযোনির কাছে,
আমার অপার ঋণভার নিয়ে,
আমি বসে থাকি অবিচল..
এমন ঋণশোধকে
তুমি কবিতা বলে জেনো,
প্রেম বলে জেনো..

Monday, February 26, 2018

ভালোলাগার সব রেশটুকু এখনো লেগে আছে মনে।
যেভাবে লেগে থাকে শিশিরের ওম্,
ভেজা ঘাসের শরীর জুড়ে, সঙ্গোপনে..

Sunday, December 3, 2017

বাকি আছে.... তোমার‍ও আমার কাছে...

কে বলে তুমি ভালো? কে জানে আমি মন্দ? কে মানে সব চাওয়াগুলো সবদিনে পাওয়া হতে নেই? কে বলে তোমার দেওয়ার কিছু নেই? কে জানে আমার কত বাকি আছে ঋণ?

তোমার চাপা কান্না, আমার ভেজা বালিশ, তোমার বোবা শব্দ, আমার বেবাক যা কিছু ‌‌ঋণাত্মক, তার সবটুকু আজ দূরত্ব থেকেও অনেক অনেক দূরের। দ্বিধা দ্বন্ধ আজ সকল ছন্দহীন।

তুমি ভাবো তোমার কিছু হারানোর নেই। আমি ভাবি আমার ভাবের ঘর ফুরিয়ে এল প্রায়। ভাবতে ভাবতে তো দুজনেই ভেসে যাই আবহমান স্রোতে। তুমি কি জানোনা বাধাহীন ভেসে চলা আসলে তো ডুবে যাওয়া ই। অতলের গভীরতা কেই বা মাপতে পারে? শূন‍্যে ভেসে যাওয়া আসলে কি ডুবে যাওয়া নয়?

সময় চলে বৃত্তের পথে পথে। একটি বাঁকে তুমি, একটি বাঁকে আমি। আমাদের তাই সকল চাল ব‍্যাঁকা, চলন আরো বক্রদো‌ষে দোষী। তোমার ভুলে যাওয়ার রোগ, আর আমার রোগ মনে রাখার। অসুখের কথা ভাবলে অসুখ বাড়ে। সুখের দৈর্ঘ্য মাপলে সুখ কমে যায়।

কিছু কিছু দিন এমনি মিলনসার। কিছু কিছু রাত ইচ্ছেপূরণের। তুমি যাকে চেন সেটুকুই শুধু আমি? আমি যাকে দেখি সেটুকুই শুধু তুমি? আমরা কি তবে এতটা‍ই সংজ্ঞাত? এত‍ই সরল? এতটাই সহজাত? কে জানে আমার স্বপ্নের গতিবেগ? কে বলে তোমার ক্ষয়িষ্ণু বাস্তব?

আমার শরীর কেবল আমার ঘর। তোমার দেহে একলা থাকো তুমি। মুঠোফোনের দুইপাড়ে শুয়ে শুয়ে, কখনো তুমি জাগো, কখনো আমি। আদূরি আঙ্গুলে সব কথা ঘর বাঁধে। কে বলে আমরা যাযাবর গৃহহীন?  কেউ তো পড়েনা স্পর্শকাতর চিঠি। কে চেনে তোমার শব্দের অবয়ব?

Tuesday, November 28, 2017

Don't try to fix me I'm not broken...
Hello! I'm the lie living for you so you can hide...
Don't cry...

Wednesday, October 25, 2017

Journey to Solitude

These days all I can think of is my solitude. The more time I'm spending with people the more I am growing weary of human company. I am detesing human company more than the permitted limits I guess. No one, (yes not even them) no one can cross this wall now. It's so concrete. The more time I spend with real people, listen to them the more weary I am feeling.

I am so so lost in my own solitude and I am liking it here. I'm dissociating from every dear one and making an exceptional inward journey. I think I'm crawling in my own skin, I'm coiling around my own axis and taking Anti clockwise turns towards my inside. I will reach to my guts very very soon. Time is ticking.

I know about happiness. I have had my fare share of it and I won't complain. But this kind of detachment is very new. It is kind of a spiritual call, something so deep that it's simply beyond words. This is even better than love-making or food. This is better than an orgasm. It's like I am reaching towards my own depths, it's like reaching the bottom of the sea. No light, to heat, no sign of life, but the calmness. Oh! What a mind-blowing calmn place this is. Every damn fucking thing is still, motionless, not even a ripple, it's a place of absolute nothingness. Like an Abyss, or a black hole that has engulfed everything and I'm amazed how silent everything is inside. I think I can happily give up everything now. I want nothing, absolutely nothing, as I know everything every sign of mortality will pass...

For those who are trying hard to intrude- these walls were made by those who never really existed, or maybe they are the only beings to exist, and we are nothing but pawns in their leisure time board games... Your competitors are not from your race, or your timeframe. so wisely use your energy. It's the most precious currency that you will ever have. Be wise and stop spending it on someone who is reaching the center of her own solitude. 

Thursday, October 19, 2017

Meaningless shit

May be just may be I'm not even a real person yet.... May be just may be I am a silhouette of my own premonitions and solitude..

I live where I die...

I end where I begin..

I remorse where I gain delight..

Let there be light, but no sound, definitely no sound.. Not today.